ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ঢাকার পর এবার নারায়ণগঞ্জে মিললো গুলির খোসাসহ অত্যাধুনিক পেনগান ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর টেকনাফে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ বিপুল গোলাবারুদ উদ্ধার প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ না’গঞ্জে ফের আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা, এবার শিকার পুলিশ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু টেকনাফে পুলিশের অভিযানে, ২৪ ঘন্টা মধ্যে ৫ অপহৃত উদ্ধার বাতিল হচ্ছে ৬ বিষয়ে অনার্স, যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর কোর্স রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার গন্ধর্বপুর পানি শোধনাগার রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে: মির্জা ফখরুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত মতিঝিলে দিনের আলোয় জনসম্মুখে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই শিশু রামিসা ধ/র্ষ/ণ-হ/ত্যা/য় ঘাতক দম্পতি সোহেল-স্বপ্নার মৃ/ত্যু/দণ্ড অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন মাসুদুজ্জামান আজ ৭ই জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস বক্তাবলী-আলীরটেক’র মানুষের স্বাস্থ্যসেবায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান সদর ইউএনও’র বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান প্রিয় দল ব্রাজিলের শাড়িতে ‘হেক্সা’র বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী হিমি ইরানে আবারও মার্কিন হামলা,  আইআরজিসির পাল্টা আক্রমণ ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ১৭ আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যমে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত না’গঞ্জ গড়তে চান মাসুদুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৩:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আলোচিত রাজনীতিক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান স্পষ্টতই  বলেছেন, এই নারায়ণগঞ্জ শহর আমাদের সবার। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত এক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। এই শহর হবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ। এটা শুধু আমার স্বপ্ন নয়, নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন হওয়া উচিত।

শনিবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র কালির বাজারে নবাব সিরাজউদ্দৌলা সড়কে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এই সভার সভাপতিত্ব করেন বাইতুস সালাত কো-অপারেটিভ জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার।

এসময় মাসুদুজ্জামান বলেন, আমাদের ব্যবসায়ীদের অনেক দুঃখ-কষ্ট আছে, কিন্তু শোনার লোক নাই। রাষ্ট্র আমাদের দুঃখ দুর্দসার কথা শোনেন না, এমনকি এসোসিয়েশনগুলোর মাধ্যমেও আমরা কথা তুলে ধরতে পারি না। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা যারা ব্যবসা করি, আল্লাহর রহমতে টিকে আছি। নারায়ণগঞ্জের ব্যবসা চাষাঢ়া, কালির বাজার, নিতাইগঞ্জ এই তিন কেন্দ্রকে ঘিরেই আবর্তিত হয়। দেশের ৬৪ জেলার মানুষ এই শহরে আসে ব্যবসা করতে। আমরা তাদের সম্মান করি। কারণ, আমাদের শহরের মানুষের ধৈর্য আছে, সম্প্রীতি আছে, সহমর্মিতা আছে।

তিনি আরও বলেন, আমি চাই, আমরা সবাই মিলে মিশে একটা নিরাপদ, মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সেবাভিত্তিক নারায়ণগঞ্জ গড়ে তুলি। চিকিৎসা, শিক্ষাসহ সব সুযোগ-সুবিধা যেন থাকে। যারা আগামীতে এই শহরের নেতৃত্বে আসবে সিটি কর্পোরেশন হোক কিংবা সংসদ তাদের কাঁধে অনেক দায়িত্ব।

আমি মাসুদ, আপনাদেরই সন্তান। এই অঞ্চলের নদীর পানি খেয়ে, বাতাসে বেড়ে উঠেছি। শীতলক্ষ্যার স্রোতে সাঁতার কেটে বড় হয়েছি। আমার জন্ম এখানে, আমার পূর্বপুরুষদের জন্মও এখানে। আমি মেড ইন নারায়ণগঞ্জ,  আমি চাই, এই শহরকে আমরা একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত শহরে রূপান্তর করি। এটা শুধু ভোট দিয়ে সম্ভব না, আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থাকতে হবে।

নারায়ণগঞ্জের জনগণকে সম্পৃক্ত করেই একটা স্বপ্নের শহর গড়ে তোলা সম্ভব। এই শহর জনগণের। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে কাজ করলে এই নারায়ণগঞ্জ একদিন বাংলাদেশে একটি মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে।’প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যম এই দুই মিলে আমরা পরিকল্পিত নগর গড়তে চাই। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বিএনপি নেতা অহিদুল ইসলাম ছক্কু, হানিফ সরদার, মাসুদের ছোট ভাই শামিম আহম্মেদ, ব্যবসায়ী খোকন মোল্লা, শফিউল আলম সিদ্দিকী, ফারুক হোসেন সরদারসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও পেশাজীবীরা। এর আগে মাসুদুজ্জামান আমলাপাড়ায় একটি মাদ্রাসায়, মাদরাসার মুহতামিম আব্দুল কাদির সাথে সাক্ষাত করে তিনি মাদরাসার জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যমে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত না’গঞ্জ গড়তে চান মাসুদুজ্জামান

আপডেট সময়- ০৩:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫