শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত দশটা পাঁচ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।

তিনি বলেন, বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে, প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই দুইজনের নাম পরিচয় জানা যায়নি।