শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জে সারাদিন যেখানে যা যা ঘটলো এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে একযোগে বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জে সারাদিন যেখানে যা যা ঘটলো এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে একযোগে বদলি

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডিজিটাল ডেস্ক।।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৭টি কারখানা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এ সময় শ্রমিকরা ওই সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ ঘটনায় গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।