শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রীমঙ্গলে ভারতীয় অবৈধ শ্যাম্পুসহ গ্রেপ্তার-১ পিতা-মাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক-১ নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে/ঙে রগ কে/টে দিলো মাদক কারবারিরা ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রীমঙ্গলে ভারতীয় অবৈধ শ্যাম্পুসহ গ্রেপ্তার-১ পিতা-মাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক-১ নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে/ঙে রগ কে/টে দিলো মাদক কারবারিরা ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল হাইকমিশন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান

শ্রীমঙ্গলে ভারতীয় অবৈধ শ্যাম্পুসহ গ্রেপ্তার-১

 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।

উদ্ধারকৃত শ্যাম্পুর প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ লেখা রয়েছে। ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে শ্যাম্পুগুলো উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা জানান।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...