তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
উদ্ধারকৃত শ্যাম্পুর প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের 'WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo' লেখা রয়েছে। ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে শ্যাম্পুগুলো উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা জানান।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.