
মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ অর্জন করেন সাত বীর। তাঁদেরই একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের সাহস ও আত্মত্যাগের এক চিরস্মরণীয় প্রতীক।
আজ ২৯ অক্টোবর তাঁর ৮৫তম জন্মবার্ষিকী। দেশের স্বাধীনতার জন্য জীবন উত্সর্গ করা এই বীরের সাহসিকতা আজও বাঙালির হূদয়ে অমলিন।