শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৬’ এর মুকুট পরলেন সামিরা খান মাহি নারায়ণগঞ্জে যুবলীগ ও প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার না’গঞ্জে উদ্বোধনের আগেই পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের কংক্রিট পড়ে চালক আহত ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রীমঙ্গলে ভারতীয় অবৈধ শ্যাম্পুসহ গ্রেপ্তার-১ পিতা-মাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৬’ এর মুকুট পরলেন সামিরা খান মাহি নারায়ণগঞ্জে যুবলীগ ও প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার না’গঞ্জে উদ্বোধনের আগেই পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের কংক্রিট পড়ে চালক আহত ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রীমঙ্গলে ভারতীয় অবৈধ শ্যাম্পুসহ গ্রেপ্তার-১ পিতা-মাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণের পর বিভিন্ন স্থানের দৃশ্য। ছবি: সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

 

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রোববার (৮ নভেম্বর) রাতে সেসব ককটেল বিস্ফোরণ হয় বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ককটেল বিস্ফোরণের পর এসব স্থানের একাধিক ভিডিও ফুটেজ ও ছবি হাতে এসেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো ঘটনাগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে।

এ ছাড়া যাত্রাবাড়ীর কাজলা স্টেশনসংলগ্ন ডেমরা সড়কে এবং পান্থপথে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জানান, আজমপুর বিআরটি সড়ক (লেন) পূর্ব থানা লক্ষ্য করে ককটেল নয়, তবে ককটেল থেকে ছোট বিস্ফোরক জাতীয় কোনো বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছোট আকারে বিস্ফোরিত হয়, তবে থানা পর্যন্ত যায়নি।

এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে, কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করলে বিস্তারিত জানা যাবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...