শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে‘আকভান’, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা এমপি থেকে অব্যহতি দিয়ে, পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীর উপর হামলা-মারধর, সাংবাদিককে হেনস্তা যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে‘আকভান’, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা এমপি থেকে অব্যহতি দিয়ে, পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীর উপর হামলা-মারধর, সাংবাদিককে হেনস্তা যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ

ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

 

 

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিস আহমদের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

অন্যথায় ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

☞ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

☞ পুলিশ সুপার(এসপি) ও সমমর্যাদার কর্মকর্তারা হলেন:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার, পুলিশ টেলিকম রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ছয় এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে জিএমপির উপপুলিশ কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এবং পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও,  রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কেএমপির উপপুলিশ কমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে কেএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। সিএমপির উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।