শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন

জমির মূল্যহার নির্ধারণের সুনির্দিষ্ট অনুপাত ও পদ্ধতি

জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা

 

অনলাইন ডিজিটাল রিপোর্ট।। 

আশেপাশের এলাকায় একই শ্রেণির জমি হস্তান্তর না হলে বা বিক্রয়মূল্যের তথ্য পাওয়া না গেলে জমি অধিগ্রহণের ক্ষেত্রে বাজারমূল্য নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

গত ২২ নভেম্বর প্রকাশিত ওই পরিপত্রে বিভিন্ন শ্রেণির জমির মূল্যহার নির্ধারণের সুনির্দিষ্ট অনুপাত ও পদ্ধতি তুলে ধরা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জমি অধিগ্রহণের সময় জমির শ্রেণি ও মূল্য নির্ধারণে সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠে পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭’-এর ৯ ও ১০ ধারা এবং ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা, ২০২৬’-এর ২৯ বিধি অনুযায়ী বাজারমূল্য নিরূপণ করা না গেলে এই নির্দেশনা প্রয়োগ করা যাবে।

নতুন বিধিমালা অনুযায়ী, বসতবাটি, ভিটি ও দোকান শ্রেণির জমির দাম নাল বা সমজাতীয় জমির তুলনায় ৫০ শতাংশ বেশি ধরতে হবে। আর চালা ও পুকুরের পাড়ের জমির বাজারমূল্য নাল জমির চেয়ে ২৫ শতাংশ বেশি নির্ধারণ করার কথা বলা হয়েছে।

অন্য শ্রেণির জমির ক্ষেত্রে পরিপত্রে চাষযোগ্য পতিত জমির মূল্য নাল বা সমজাতীয় জমির ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পতিত অচাষযোগ্য জমির দাম নাল জমির ৩৩ দশমিক ৩৩ শতাংশ এবং ডোবা ও খালের জমির মূল্য নাল জমির ২৫ শতাংশ হিসেবে গণ্য করতে হবে। এ ছাড়া হালট ও কাঁচা সড়কের জমির মূল্য নাল বা সমজাতীয় জমির সমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে, পরিপত্রে একটি শর্তও যুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী, এই নির্দেশনার ভিত্তিতে ঠিক করা বাজারমূল্য সরকার নির্ধারিত সংশ্লিষ্ট শ্রেণির সর্বনিম্ন মৌজা মূল্য—যদি নির্ধারিত থাকে—তার নিচে নামানো যাবে না।