শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯ লালমনিরহাটে দুই বছরে পাসের হার কমল ৩২.৮৫%, ছয় প্রতিষ্ঠানে শূন্য পাস নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি উচ্চমাধ্যমিকে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯ লালমনিরহাটে দুই বছরে পাসের হার কমল ৩২.৮৫%, ছয় প্রতিষ্ঠানে শূন্য পাস নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি উচ্চমাধ্যমিকে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম

 

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে। প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা রোববার (১ নভেম্বর) থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্য প্রতিটি বিষয়ের বিপরীতে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এর আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়মও জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

☞ আবেদনের নিয়ম

১. ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd)(https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড ড্রপ ডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

২. এরপর শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।

৩. পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

৪. প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে দেখা যাবে।

৫. ফি পরিশোধের পর আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি প্রদান করে আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

৬. ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে। নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।