নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মনোয়ারা বেগম হত্যা মামলায় মৃত আবুল কাশেম’র ছেলে হারেজ (৪৫) নামে এক আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারকালীন সূত্রোক্ত উল্লেখিত মামলাটি সকল প্রকার যুক্তিসঙ্গত সন্দেহের উর্ধ্বে প্রমাণিত হওয়ায় পেনাল কোডের-৩০২ ধারায় বিজ্ঞ বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
আদালতের নথি নথ অনুযায়ী- ২০২০ সালের ৮ জুলাই রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম’র মেয়ে বিথি (১৩) ও বড় ছেলে মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ৯ জুলাই একটি মামলা রুজু করা হয়। যার নং ১৬।
মামলার বিবরণে আসামী হারেজ’র বিরুদ্ধে মনোয়ারা বেগমকে হত্যার অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে হারেজকে মৃত্যুদণ্ড সহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।