প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মনোয়ারা বেগম হত্যা মামলায় মৃত আবুল কাশেম'র ছেলে হারেজ (৪৫) নামে এক আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারকালীন সূত্রোক্ত উল্লেখিত মামলাটি সকল প্রকার যুক্তিসঙ্গত সন্দেহের উর্ধ্বে প্রমাণিত হওয়ায় পেনাল কোডের-৩০২ ধারায় বিজ্ঞ বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
আদালতের নথি নথ অনুযায়ী- ২০২০ সালের ৮ জুলাই রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম'র মেয়ে বিথি (১৩) ও বড় ছেলে মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ৯ জুলাই একটি মামলা রুজু করা হয়। যার নং ১৬।
মামলার বিবরণে আসামী হারেজ'র বিরুদ্ধে মনোয়ারা বেগমকে হত্যার অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে হারেজকে মৃত্যুদণ্ড সহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.