বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) মো. হাবিবুর রহমান রাষ্ট্রপতি পুলিশ (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সুপার(এসপি) মো. হাবিবুর রহমানকে এ পদক পরিয়ে দেন।
পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এ অর্জন পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। তাঁর এ অর্জন জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।