বিশেষ প্রতিবেদক।।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ৩ নেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একটি প্রতিনিধি সভা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন—নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান এবং জেলা জাসদের সহসভাপতি মো. সৈয়দ হোসেন।
নারায়ণগঞ্জ জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া ৩ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রতিনিধি সভায় অংশ নিতে নারায়ণগঞ্জের নেতারা সেখানে গিয়েছিলেন। সভা চলাকালে বিএনপির তোপের মুখে পুলিশ তাদের আটক করে।