শিরোনাম
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায়

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মো. টুটুল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধা ন আসামি তাফসীরকে (২৩) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন প্রধান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত তাফসীর (২৩) আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে এসআরবি জানায়, গত ২৮ জুন সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বন্দর থানার আলীনগর এলাকায় আকরামের লবণ কারখানার সামনে টুটুলকে তাফসীরসহ কয়েকজন অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধরের একপর্যায়ে বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত টুটুলকে স্থানীয়দের সহায়তায় প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাফসীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...