শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজ নির্বাহী প্রকৌশলী টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজ নির্বাহী প্রকৌশলী টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার

সিগারেটের দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের-৩

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

নারায়ণগঞ্জ সদরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২২) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকালে বাসার ভেতরে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে আগে থেকেই ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। দিয়াশলাই জ্বালানোর পর সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৯০ শতাংশ এবং মারুফের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সদরের ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...