শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১

রাজধানীর পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে কিরণ গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। কাপড় কাটার কাচি দিয়ে বুকে আঘাতের পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, নিহত মিতুলের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মতিউর রহমান বলেন, ‘নিহত মিতুল কোন দলের সঙ্গে যুক্ত, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় মিতুলের মৃত্যু হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...