সাগরের যে এলকায় জাহাজটি ডুবেছে, পারাদ্বীপ বন্দর থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ২৪০ নটিক্যাল মাইল। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ড দপ্তরের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
গতকাল শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন উইনারের নির্মানকারী কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে এমভি ওশন উইনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।কোম্পানির পক্ষ থেকে জাহাজটিকে অনুসন্ধান ও নাবিকদের উদ্ধারে তৎপরতার অনুরোধও করা হয়।
সেই অনুরোধে সাড়া দিয়ে জাহাজটি সম্ভাব্য যে জায়গায় ডুবেছে, সেখানে অনুসন্ধান তৎপরতা শুরু ভারতীয় কোস্টগার্ড বাহিনী এবং রাত ৮টা নাগাদ ২ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে, উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় নৌবাহিনীও। এ অভিযানের জন্য নৌবাহিনীর ৩ জাহাজ ভারাদ, আনমোল এবং বিজিত-কে মোতায়েন করেছে নৌবাহিনী। নৌবাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নিখোঁজ বাকি ২২ জনকে উদ্ধারে অভিযান চলমান আছে।
তবে,শনিবার ঠিক কখন ও কী কারণে জাহাজটি ডুবে গেছে,সেসব তথ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারবেন তারা।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে