ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার কক্সবাজারে অপহরণ মামলায় কিশোরী ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভেড়ামারায় প্রমত্তা পদ্মার ভাঙনে ৯৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন এসএসসি’তে শতভাগ ফেল করা, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় দেড় লাখ শ্রমিক সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হতাহত পুলিশের ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে দম্ভ দেখিয়ে মারধর করা আলোচিত ইউএনও’র শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি বসুন্ধরায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রত্যেকেই নারায়ণগঞ্জের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক মাদক নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান; আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মোট ৩টি মনোনয়নপত্র জমা: ইসি তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন-জনজীবন, বাসাবাড়িতে ভোগান্তি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই মন্ত্রীদের রদবদল; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি পুলিশে ফের বড় রদবদল, ৩ জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছে সরকার  মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৪৬০ অভিবাসী বাংলাদেশি ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় ইজারাদারের কর্মচারীকে পেটালেন ইউএনও, দেশজুড়ে তোলপাড়  রাত ৮টার মধ্যে সকল মার্কেট-শপিংমল বন্ধ দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসে ফের নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বদলি না’গঞ্জে যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ; দিনে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১ কুলাউড়ায় ডিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে গান পাউডারসহ ৯টি বিস্ফোরক উদ্ধার উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারের কুখ্যাত ডাকাত চক্র ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ আটক কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নারায়ণগঞ্জ সদর ইউএনও’র মানবিকতায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ল্যাপটপ উপহার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রী ও ছেলের পর স্বামী মাইদুলের মৃত্যু নারায়ণগঞ্জে ৫ ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদকবিরোধী সমন্বয় সভা অনুষ্ঠিত, ‘বুধবার থেকে সাড়াশি অভিযান নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী তানিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী: পিবিআই  নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল স্কুল কর্তৃপক্ষ মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধে মানবিক সমাজ কল্যান পরিষদের পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন এবার চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন সিগারেটের দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের-৩ ঢাকা-সিলেটে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত-৯ শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট যেভাব মিস করেছিলেন সালমান এফ রহমান দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী সোনারগাঁয়ের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ: বিভাগীয় কমিশনারের নারায়ণগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন প্রস্ফুটিত প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা নির্দিষ্ট কোনো মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত দক্ষিণ আফ্রিকায় অগ্নিকান্ডে নিহতদের লাশ আনা’সহ পূর্ণ সহায়তার আশ্বাস ইউএনও’র কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে দেশীয় মদসহ আটক-৪  দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশি নিহত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের মানবিক ডিসি নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে চরম গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে দেড়শ কলকারখানা নতুন অর্থবছরের শুরুতেই ব্যাংক ঋণ সরকারের একমাত্র ভরসা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরন গণশুনানি অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ ইএসডিও গবেষণা; সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি হজ্বের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু, চলবে কতদিন বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ টেকনাফে ধর্ষণচেষ্টা মামলার রোহিঙ্গা আসামি গ্রেপ্তার রোববার বঙ্গভবন ছাড়বেন সদ্য পদত্যাগ করা রাস্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমি কোনো অপরাধী নই, সংবিধান রক্ষা করেছি: পদত্যাগের পর সাহাবুদ্দিন চুপ্পু  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িসহ এসএসএফের প্রটোকল প্রস্তুত, পৌঁছেছে সংসদে কে সাংবাদিক, আর কে সাংবাদিক নন তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরী: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান: মির্জা ফখরুলের এবার ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু: রয়টার্স নারায়ণগঞ্জে অবৈধ পরকিয়া প্রেমের বলি তরুণী সাদিয়া খুন হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি ইস্যুতে মতবিনিময় সভা রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচন: আগস্টে তফসিল, ১ম ধাপের ভোট অক্টোবরে আদালত চলাকালীন পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসিল্যান্ড হচ্ছেন কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ৪৮ ক্যান বিয়ারসহ আটক-২ ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল এক ক্লিকেই মিলবে ঢাকা জেলার সকল সেবা, ‘হ্যালো ডিসি’ অ্যাপের শুভ সূচনা জামায়াতের আলোচিত এমপির বিয়ের কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী এবার পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট ফের পুলিশ প্রশাসনে বড় রদবদল, চার ডিআইজিসহ ১৪ উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে পুলিশি পাহারার মধ্যেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দূর্বৃত্তরা কাশিমপুর মহিলা কারাগারে কয়েদি পলায়ন, জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ-ভাঙচুর, নারীসহ আহত-৮ সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে পিটিয়ে হত্যা,আটক-১ বিশ্বকাপ ট্রফি নেইমারকে কেনো উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা,সতর্কীকরণ আর্জেন্টিনার হার, ‘‘বিয়েটা আর করতে হলো না: পরীমনি হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেসিকে হতাশ করে গোল্ডেন বল জিতলেন স্প্যানিশ রদ্রি বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ের রাতেই আরেক বিশ্বরেকর্ড, টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন 

১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৩:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে পুলিশের বিশেষ তৎপরতাও বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জনসমাগমস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদের অপারেশনাল দায়িত্বে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের মাধ্যমে নিয়মিত সুইপিং কার্যক্রম চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিমকে (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়িয়েছে ডিএমপি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের আওতায় রাখা হবে। পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে মাঠপর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সার্বিক নিরাপত্তায় ডিএমপির সঙ্গে সমন্বয় করে র‍্যাব ও সিআইডির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ও কার্যক্রম স্থগিত থাকা বিভিন্ন সংগঠনের সম্ভাব্য তৎপরতার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

সম্প্রতি রাজধানীর ভাটারা এলাকায় নিষিদ্ধ একটি সংগঠনের নেতাকর্মীদের সমাবেশের প্রস্তুতির অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মিছিল ও পথসভা করার ঘটনাও গোয়েন্দাদের নজরে এসেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১৫ আগস্ট ঘিরে রাজধানীসহ সারাদেশে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। ১৫ আগস্টের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে অভিযান আরও জোরদার করা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

এ ছাড়া কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

আপডেট সময়- ০৩:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬