সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, রাজনীতি
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

হুইল চেয়ারে করে গত মে মাসে কারাবন্দি স্ত্রীর সঙ্গে শেষ দেখা করে আসেন তিনি..!
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
আওয়ামীলীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন।
মঙ্গলবার(১৮ আগষ্ট) রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”
কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে বিজ্ঞ আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।
তিনি পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































