শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, আর যত বড় নেতা হোক-মাদকের সঙ্গে যার সম্পৃক্ততা থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ মডেল থানার আয়োজনে ‘চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম, পৌর বিএনপির আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম বলেন, মাদক কারবারিদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবেন, তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের শিকড় থেকে উপড়ে ফেলা পর্যন্ত আমি সোচ্চার থাকব।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, সমাজে মাদক কারবারিরা দেশটাকে অশান্ত করে ফেলেছে। এই দেশকে শান্ত করতে হলে মাদক ও মাদক কারবারিদের নির্মূল করতে হবে।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...