যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি
- আপডেট সময়- ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত বিশেষ স্মারক পাসপোর্ট প্রকাশের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার অনুষ্ঠান উপলক্ষ্যে জুলাই মাসে সীমিতসংখ্যক পাসপোর্ট বাজারে আনা হবে।
একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, পাসপোর্টের নতুন এ নকশা যেকোনো মার্কিন নাগরিক আবেদন করলে পেতে পারেন। তবে এটি নির্দিষ্ট সময় ও সীমিত সংখ্যায় বের হবে।
জানা গেছে, এই বিশেষ পাসপোর্ট কেবল ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি থেকেই সংগ্রহ করা যাবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত একটি নকশায় দেখা গেছে, পাসপোর্টে ট্রাম্পের ছবি, স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা এবং আমেরিকার পতাকা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষরও যুক্ত করা হয়েছে।হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, এ নতুন পাসপোর্ট সবার জন্য আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনে অংশ নেওয়ার একটি অনন্য সুযোগ তৈরি করবে।
তিনি আরও জানান, এ উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন আয়োজনও থাকবে। এর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, মেলা এবং বিশেষ অনুষ্ঠান অন্তর্ভুক্ত।বর্তমানে যুক্তরাষ্ট্রের পাসপোর্টে দেশটির ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন : চন্দ্রাভিযান এবং স্ট্যাচু অব লিবার্টির মতো প্রতীকী স্থাপনার ছবি ব্যবহার করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ








































































































































































