শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা

 

 

বিশেষ প্রতিবেদক।।

আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বিগত যেকোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির।

তিনি বলেন, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং আনসার সদস্যদের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি কেন্দ্রে দুইটি করে স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে ১০ থেকে ১২ টি স্টাইকিং ফোর্স প্রতিটি উপজেলায় কাজ করবে। এছাড়া চরাঞ্চলে নৌবাহিনীর কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিভিন্ন কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ বিতরণের কার্যক্রম তদারকির সময় তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা,  মো. রায়হান কবির বলেন, এ জেলায় ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১১ জন ভ্রাম্যমাণ আদালতে কাজ করবেন। ভোটকেন্দ্রের পাশাপাশি এর আশপাশে এলাকায় ও বাইরেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নারায়ণগঞ্জ জেলাকে নিরাপত্তার চাদরে আবৃত্ত করা হয়েছে।

এ জেলায় ঝুঁকিপূর্ণ বলে কোনো কথা নেই। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, সেনাবাহিনীর সদস্যগন টহল জোরদার করেছে। এরপরও অতি গুরুত্বপূর্ণ ৪৫১ টি সেন্টারে পুলিশের বিশেষ বহন করা বডিঅন ক্যামেরা থাকবে বলেও জানান এ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক(ডিসি)।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...