বিশেষ প্রতিবেদক।।
আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বিগত যেকোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির।
তিনি বলেন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং আনসার সদস্যদের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি কেন্দ্রে দুইটি করে স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে ১০ থেকে ১২ টি স্টাইকিং ফোর্স প্রতিটি উপজেলায় কাজ করবে। এছাড়া চরাঞ্চলে নৌবাহিনীর কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিভিন্ন কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ বিতরণের কার্যক্রম তদারকির সময় তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা, মো. রায়হান কবির বলেন, এ জেলায় ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১১ জন ভ্রাম্যমাণ আদালতে কাজ করবেন। ভোটকেন্দ্রের পাশাপাশি এর আশপাশে এলাকায় ও বাইরেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নারায়ণগঞ্জ জেলাকে নিরাপত্তার চাদরে আবৃত্ত করা হয়েছে।
এ জেলায় ঝুঁকিপূর্ণ বলে কোনো কথা নেই। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, সেনাবাহিনীর সদস্যগন টহল জোরদার করেছে। এরপরও অতি গুরুত্বপূর্ণ ৪৫১ টি সেন্টারে পুলিশের বিশেষ বহন করা বডিঅন ক্যামেরা থাকবে বলেও জানান এ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক(ডিসি)।
◑ উপদেষ্টা- মুহাম্মদ কামরূল ইসলাম ✪ সম্পাদক ও প্রকাশক- এমডি এস ইসলাম
◑প্রধান কার্যালয়:-৯২ মতিঝিল বা/এ ঢাকা-১২১২, আঞ্চলিক কার্যালয়:- ২৩০ বি বি রোড, চাষাড়া,নারায়ণগঞ্জ-১৪০০
✆-02-47650077, 02-2244272 ✆+88-01885-000126. +8801754-605090,
◑ www.samakalinkagoj.com ✔samakalinkagoj@gmail.com,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত® রেজি ডি/এ নং-৬৭৭৭,সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.