শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

গাইবান্ধায় আপিল শুনানির পর প্রার্থীতা ফিরে পেলো ৮ জন

গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রিটার্নিং অফিসারের বাতিল করা মনোনয়নপত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে সাফল্য পেয়েছেন ৮ জন প্রার্থী।
গত ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর তাদের প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে গাইবান্ধার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন, ছালমা আক্তার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রমজান আলী প্রার্থিতা ফিরে পেয়েছেন।
গাইবান্ধা-২ (সদর) আসনে খেলাফত মজলিশের এ কে এম গোলাম আযম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ বৈধতা পেয়েছেন।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জনতার দলের মঞ্জরুল হক ও স্বতন্ত্র এস এম খাদেমুল ইসলাম খুদি, এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে স্বতন্ত্র আব্দুর রউফ আকন্দও নির্বাচন কমিশনের রায়ে তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অসংগতির অভিযোগ তুলে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। প্রত্যাখ্যাত প্রার্থীদের অভিযোগ ছিল, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার কিছু অসংগতির কথা উল্লেখ করে তাদের মনোনয়ন বাতিল করেন, যা অনেক ক্ষেত্রেই প্রমাণযোগ্য ছিল না। এ কারণে তারা নির্বাচন কমিশনের কাছে আপিল করে ন্যায়বিচার চান এবং শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পান।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-২ শাখার সিনিয়র সহকারী সচিব আরিফুর রহমান স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রার্থীরা এখন আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত হলেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতার গতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনীতিবিদরা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...