শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

কক্সবাজারে সাংবাদিক নেতা নুরুল হোসাইনকে গ্রেপ্তারে তীব্র নিন্দা

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক নুরুল হোসাইনকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ও গ্রহণযোগ্য কারণ ছাড়াই গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের গ্রেফতার শুধু একজন দায়িত্বশীল সাংবাদিকের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয়; বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও নির্ভীকতার সঙ্গে দায়িত্ব পালনকারী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির সাংবাদিককে এভাবে হয়রানি করা গণতন্ত্র ও স্বাধীন সংবাদমাধ্যমের জন্য অশনিসংকেত।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক নুরুল হোসাইনের বিরুদ্ধে এই গ্রেফতার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। এটি স্বাধীন সংবাদমাধ্যমকে ভয় দেখানো এবং সত্য উচ্চারণকে দমন করার একটি সুস্পষ্ট অপচেষ্টা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংশ্লিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো জোর দাবি জানিয়ে বলেছে—
অবিলম্বে সাংবাদিক নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে,
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের অপসংস্কৃতি বন্ধ করতে হবে,
এবং স্বাধীন সাংবাদিকতা ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অন্যথায় সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে—যার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে দৃঢ় কণ্ঠে বলা হয়—
“কলম থামবে না, সত্য চাপা পড়বে না।
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস নেই।”
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...