শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সহযোগী আটক, দুই মাঝি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে এক ডাকাত সহযোগীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ডাকাতের কবলে পড়া দুই মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টার দিকে মহেশখালী থানাধীন নাপিতখালী এলাকায় “তৌকি এন্টারপ্রাইজ” নামের একটি লবণবাহী কার্গো বোট ডাকাতির শিকার হয়। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১–এ খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বিষয়টি জানতে পারে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী দ্রুত ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতদের কবলে থাকা দুই মাঝিকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি বোট, ডাকাতকৃত লবণ এবং ঘটনার সঙ্গে জড়িত এক ডাকাত সহযোগীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
উদ্ধার হওয়া মাঝি, আটককৃত ডাকাত সহযোগী এবং জব্দকৃত বোট ও মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নৌপথে ডাকাতি ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...