শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

টেকনাফে র‍্যাবের অভিযানে ১ লক্ষ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর অভিযানে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। টেকনাফ-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পাশে জনৈক কাদেরের জমিতে বর্গাচাষি মোহাম্মদ হাকিমের পানের বরজে মাটির নিচে পুঁতে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।
আটককৃতের দেওয়া তথ্যমতে মাটির নিচ থেকে একটি সাদা পলিথিনের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৫০টি করে বায়ুরোধক জিপারযুক্ত পলি ব্যাগ এবং প্রতিটি ব্যাগে ২০০ পিস করে মোট এক লক্ষ ইয়াবা ট্যাবলেট। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ হাকিম (২৩), পিতা নুরুল ইসলাম, মাতা আনোয়ারা বেগম। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...