শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষক নিহত

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফারদেস দফাদার (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ইসতার আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফারদেস দফাদার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকার মৃত আজিম দফাদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আহত ইসতার আলী কৈপাল এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারদেস দফাদার ঔষধ কেনার জন্য তারাগুনিয়া বাজারে যাচ্ছিলেন। নুরুজ্জামানের তরমুজের আড়তের সামনের রাস্তা পার হওয়ার সময় দৌলতপুর থেকে তারাগুনিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ফারদেস দফাদার রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় মোটরসাইকেল চালক ইসতার আলীও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারদেস দফাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইসতার আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরেকজনকে আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...