শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাযজ্ঞ, নতুন যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

 

 

ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদক।।

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যেই গৃহকর্মীর চাকরি নেয়া আয়েশার হাতেই ঘটে এ নির্মম হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, চুরি করে পালিয়ে যায় সময় ধরা পড়ায় প্রথমে গৃহকর্ত্রীকে এবং পরে ঘটনাটি দেখে ফেলায় মেয়েকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে আয়েশা।

প্রসঙ্গত,গত ৮ ডিসেম্বর সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনার সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের দুই দিন পর, ১০ ডিসেম্বর, বরিশালের ঝালকাঠির নলছিটি এলাকায় দাদা-শ্বশুরের বাড়ি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে পুলিশ।

আয়েশার প্রাথমিক জবানবন্দিতে উঠে এসেছে, বাসা থেকে স্বর্ণালংকার ও দামি মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার  সময় তাকে ধরে ফেলেন লায়লা আফরোজ। ধরা পড়ার ভয়েই ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন আয়েশা। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে আসা নাফিসাকেও ছুরি দিয়ে হত্যা করে সে। হত্যার পর ঠান্ডা মাথায় জামা কাপড় পরিবর্তন করে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায় আয়েশা।

আয়েশার স্বামী রাব্বির বরাতেও পুলিশ জানায়,এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল না; চুরির সময় ধরা পড়ার কারণেই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

সুরতহাল প্রতিবেদন, লায়লা আফরোজের শরীরে ৩০টিরও বেশি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মেয়ে নাফিসার শরীরে রয়েছে ৪টি ছুরিকাঘাত।২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

এই ভয়াবহ হত্যাকাণ্ডে এলাকায় হতবাক স্থানীয়রা। ঘটনাটি এখনো তদন্তাধীন বলে জানিয়েছে ডিএমপি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...