শিরোনাম
নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী

কক্সবাজারে শরীফ হত্যা মামলার অন্যতম আসামী করিম র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সদর উপজেলার পি.এম.খালীতে আলোচিত শরীফ হত্যা মামলার প্রধান আসামী আব্দুল করিমকে র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব জানায়, ৩০ নভেম্বর রাতে পূর্ববিরোধের জেরে উত্তর নয়াপাড়ায় ভিকটিম মো. শরীফের বাড়িতে হামলা চালায় আসামীপক্ষ। প্রধান আসামী আব্দুল করিম অবৈধ পিস্তল দিয়ে শরীফকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে ২ ডিসেম্বর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে গেলে র‌্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী সদর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মামলার মূল হোতা করিমকে আটক করে র‌্যাব।
অভিযানে করিমের কাছ থেকে উদ্ধার করা হয় একটি Vivo Y-20 স্মার্টফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৬৩৫ টাকা।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত করিমের বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...