শিরোনাম
টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার হলো-১৭ যুবক সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার হলো-১৭ যুবক সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা জব্দ

ফরহাদ রহমান,
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী ঘেঁষা নতুন সুইচ গেট এলাকায় বড়সড় ইয়াবা পাচারচেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গভীর রাতে পরিচালিত এ বিশেষ অভিযানে কাদা-মাটির নিচে লুকানো ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে অভিযান চলছে।
দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) ভোরে ২ বিজিবির এ অভিযান পরিচালিত হয়। মিয়ানমারের মংডু এলাকা থেকে বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের পরিকল্পনা গ্রহণ করে টেকনাফ ব্যাটালিয়ন।
ভোররাত ৫টার দিকে বেড়িবাঁধ ও আশপাশের কেওড়া বাগান ঘিরে ফেললে বিজিবির চোখে পড়ে সন্দেহজনক নড়াচড়া। উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে গেলেও, দীর্ঘ সময় তল্লাশিতে কাদার নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার চালান উদ্ধার হয়।
অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি জানান, নাফপাড়ে মানব ও মাদক পাচার রোধে তাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...