শিরোনাম
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায়

টেকনাফে র‍্যাবের অভিযানে এক লক্ষ ইয়াবাসহ আটক-২

ফরহাদ রহমান,
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর ইউনিয়নের তুলাতুলী এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান চালানো হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে সংস্থাটি গোয়েন্দা নজরদারি জোরদার করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদে জানা যায়—টেকনাফ থেকে কক্সবাজারগামী সড়কের পাশেই ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) দ্রুত অভিযান পরিচালনা করে।
অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবা, একটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোহাম্মদ আলী (৩৪), পিতা মৃত জালাল আহমেদ, গ্রাম লেংগুর বিল, তুলাতুলী, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি।
মো. ইলিয়াছ (২৯), রোহিঙ্গা, পিতা মৃত বাবু মিয়া, কুতুপালং ক্যাম্প, ব্লক বি/১; বর্তমান ঠিকানা: তুলাতুলী, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...