শিরোনাম
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায়

গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, অবস্থা সংকটাপন্ন

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

দুর্বৃত্তদের গুলিতে আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে কোমায় (গভীর অচেতনাবস্থায়) চলে গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার(১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ওসমান হাদির অবস্থা গুরুতর এবং তিনি কোমায় আছেন।
হাসপাতালের সামনে উপস্থিত হাদির রাজনৈতিক সহকর্মীরা জানান, শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। বর্তমানে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ (B-) রক্তের প্রয়োজন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেছেন যে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে এবং বিস্তারিত জানতে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলেই আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারব।”

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...