শিরোনাম
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক এটিইউর নতুন পরিচয় ‘এসআরইউ’, সিটিটিসিও আসছে নতুন নামে রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফে এসআরবির অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ আটক-৩ মাদক কারবারি আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার হলো-১৭ যুবক সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক এটিইউর নতুন পরিচয় ‘এসআরইউ’, সিটিটিসিও আসছে নতুন নামে রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফে এসআরবির অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ আটক-৩ মাদক কারবারি আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার হলো-১৭ যুবক সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২

কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার–৩২ থেকে প্রায় ৫০ মিটার ভেতরে জামালের ঘের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় এফডিএমএন ক্যাম্প-৮ (ই), ব্লক-৮১-এর বাসিন্দা রহমত উল্লাহ (২৫), পিতা মো. হোসেনকে আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি জানান, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবাসহ তাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে সফলতা ধরে রেখেছে। এসব অভিযানে স্থানীয় মানুষের ভরসা আরও বেড়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...