শিরোনাম
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

মরিচ্যা চেকপোস্টে প্রাইভেট কার ও ৬০ হাজার ইয়াবাসহ আটক-১

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদকসহ আটক করা হয়েছে একজন পাচারকারীকে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
বিজিবি জানায়, শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল একটি সন্দেহজনক প্রাইভেট কার তল্লাশির জন্য থামায়।
গাড়ির চালক হেলাল উদ্দিন (৫৩) শুরুতে যেকোনো অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করেন। পরে প্রাইভেট কারটির বডি পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা।
আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...