শিরোনাম
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৪০ হাজার ইয়াবা জব্দ

ফরহাদ রহমান, কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ায় নৌবাহিনীর একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালায়।
অভিযান চলাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। নুর ইসলামের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...