শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

চট্টগ্রামে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

 

চট্টগ্রাম প্রতিনিধি।।

 

বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। চট্টগ্রামে একটি বানিজ্যিক ব্যাবসা সফল জেলায় জনবান্ধব ও মানবিক প্রসাশক প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান।

এছাড়াও জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে সকল শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি  জেলার উন্নয়ন কর্মকাণ্ডের স্বাভাবিক অগ্রগতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহায়তা প্রত্যাশা করেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সাইফুল ইসলামকে বদলি আদেশ করে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক(ডিসি) হিসেবে নিয়োগ দেয়। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা ১৯৭৯ সালের অক্টোবরে ঢাকার অদূরে টাঙ্গাইলের ভুয়াপুরে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধা পরিবারে বড় হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স–মাস্টার্স সম্পন্ন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি সম্পন্ন করেন।

এরপর ২০০৬ সালে ২৫তম বিসিএস ক্যাডার পরিক্ষার মাধ্যমে প্রশাসনে যোগ দিয়ে কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করেন। তিনি লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, মৌলভীবাজার ও নোয়াখালী— বিভিন্ন জেলায় এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। কমলগঞ্জে ইউএনও থাকাকালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পান। এরপর রাজবাড়ী জেলা প্রশাসক এবং সর্বশেষ নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মূলত,ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২ নভেম্বর রাজবাড়ীতে যোগ দিয়েই দ্রুত জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পান জাহিদুল ইসলাম মিঞা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা— সবকিছুতেই নির্ভরযোগ্য ঠিকানা ছিলেন তিনি। যোগদানের দুই দিনের মাথায় শহীদদের বাড়িতে ছুটে যাওয়া এবং আহতদের সেবা নিশ্চিত করে সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

পরবর্তীতে বদলি সময়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পরও একের পর এক মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর দৃষ্টি কেড়েছিলেন তিনি। গত ১৬ নভেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়ে চট্টগ্রামে যোগদান করেন।

এর আগে সাইফুল ইসলাম গত ১৯ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক(ডিসি) হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবেই এক মাস না পেরোতেই মাত্র ২৯ দিনের মাথায় তাকে বদলি করা হয়।

এরও আগে ছাত্র–জনতার আন্দোলনের পর গত বছরের ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক(ডিসি) হন জেলার প্রথম নারী ডিসি ফরিদা খানম। দায়িত্ব পালনকালে সরকারি জমি বরাদ্দে অনিয়ম, সরকারি সম্পত্তি বেহাতের বিষয়ে নীরবতা ও বিভিন্ন দপ্তরের ফান্ড তছরুপসহ একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পর গত ২৫ সেপ্টেম্বর তিনি বদলি হয়ে চট্টগ্রাম ছাড়েন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...