শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

কুষ্টিয়ায় দিনের আলোয় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

জনি হোসেন (৩২) জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনি হোসেন ও সোহান মাদককারবারে জড়িত ছিলেন। সম্প্রতি টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে সোহানের লোকজন জনিকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার সময় সোহান আহত জনিকে হত্যার হুমকিও দিয়েছিল।

এ ঘটনায় প্রাণভয়ে জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করেন। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে ৫০/৬০ জন জনির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তারা। হামলাকারীরা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, মহিষকুন্ডি মাঠপাড়ায় একজনকে হত্যা করা হয়েছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আমাদের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...