শিরোনাম
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

কক্সবাজারে র‍্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক-১

ফরহাদ রহমান, কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায় র‌্যাব-১৫-এর বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র‌্যাব জানায়, সম্প্রতি মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশলে কক্সবাজার ও আশপাশের জেলায় মাদক পাচার চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে র‌্যাব-১৫।
অদ্য ১১ নভেম্বর ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্প, র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস দল পশ্চিম মুক্তারকুল এলাকায় অভিযান চালায়। অভিযানে পলায়নের সময় মোঃ ফরিদুল আলম (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, চারটি কার্টুনে প্যাকেটজাত ৪০ কেজি গাঁজা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদুল আলম (৪৯), পিতা মৃত ছব্বির আহমদ, মাতা মৃত ফেরুজা খাতুন, সাং—পশ্চিম মুক্তারকুল সাব্বিরের বাড়ি, ০৬ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা—কক্সবাজার সদর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল স্বীকার করেন, তিনি ও তার সহযোগী সুমন সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে অপর সহযোগী আব্দুল মান্নানের কাছে বিক্রি করতেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...