শিরোনাম
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার হলো-১৭ যুবক সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার হলো-১৭ যুবক সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো

মোংলার পশুর নদীতে ইঞ্জিন চালিত বোট উল্টে  আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

বাগেরহাট, শরনখোলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকা প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বনবিভাগ ও স্থানীয় লোকজন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা ১৩ পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে ৮ই নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বোটটি  উল্টে যায়। তারা কয়েকজন সাঁতরে কূলে ওঠেন, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন।
কিন্তু নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি। তার সন্ধানে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে বনবিভাগ।
এ ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজ (নৌবাহিনীর জাহাজ) আসায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও পাওয়া যায়নি রিয়ানাকে। তিনি ঢাকার উত্তরাতে থাকেন। তার মূল বাড়ি বরিশালে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...