শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী বিদেশি পিস্তলসহ র‍্যাবের জালে

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।

 

 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী নূর নবী (৩০) বিদেশি পিস্তলসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর অভিযানে আটক।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব-১১ এর অপস কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নূর নবীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত নূর নবী ওই এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর নেতৃত্বাধীন চক্রের হয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায় সক্রিয় ছিলেন। নূর নবী সাহেব আলীর “ডান হাত” হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন বলে র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।

র‌্যাব-১১’র কর্মকর্তা আরও জানান, গত সপ্তাহে র‌্যাব-১১ এর অভিযানে সুনামগঞ্জ থেকে সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। সে সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় নূর নবী। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার দুপুরে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-১১।

তিনি আরও জানান, নূর নবীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে চাঁদাবাজি, নাশকতা, সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...