শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সম্প্রীতির মেলবন্ধনকে অটুট রাখতে ২২৪টি পূজামণ্ডপে অনুদান: ডিসি 

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

“উৎসব আয়োজন, সামাজিক মেলবন্ধন, জাতি-ধর্ম নির্বিশেষ, সম্প্রীতির বাংলাদেশ”- স্লোগানে নারায়ণগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে ২২৪টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রতিটি পুজা মণ্ডপের আয়োজক’কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি বলেন “আপনারা যে উৎসব আয়োজন করছেন, সেটি যেন সার্থক হয়। সুন্দর আয়োজন করলেও যদি কেউ অংশ নিতে না পারে, তাহলে উদ্দেশ্য পূরণ হবে না। মানুষ বছরের পর বছর অপেক্ষা করে পূজা মণ্ডপে গিয়ে প্রার্থনা করার জন্য।তাদের সেই আগ্রহ ও আনন্দ যেন কোনভাবেই নষ্ট না হয়।”

ডিসি আরও বলেন, এই অনুদান খুব বড় কিছু নয়, আসল বিষয় হলো আমরা একত্রে কাজ করছি। আপনারা নান্দনিকভাবে পুজা মণ্ডপ সাজাতে সর্বোচ্চ শ্রম দিয়েছেন। তবে কিছু মানুষ আছেন যারা এ উৎসব নষ্ট করার জন্য অপচেষ্টা চালাতে পারে। তাদের সেই পরিকল্পনা সফল হলে ধর্ম, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সমীর বিশ্বাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায় ও সদস্য সচিব কার্তিক ঘোষ।
এছাড়াও জেলার ২২৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে থেকে আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...