শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

গাইবান্ধায় একদিনে দুই যুবকের রহস্যজনক মৃ*ত্যু

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধায় আলাদা দুটি ঘটনায় একদিনের মধ্যে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় এ ঘটনাগুলো ঘটে।
পলাশবাড়ী উপজেলার মালিয়ানদহ ভেগীর ব্রিজ এলাকার একটি নালা থেকে সকালে আব্দুল গোফ্ফার নামে এক ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তিনি পবনাপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার পরিবার জানায়, গোফ্ফার সোমবার বাড়ি থেকে নিখোঁজ হন। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরদিন সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নালায় তার মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয় জনসাধারণ।
পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদত হোসেন নিশ্চিত করেছেন যে, নালা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট।
অন্যদিকে, একই দিন দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকার একটি ডোবা থেকে সুমন মিয়ার (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা তাকে ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
সুমনের বাবা আবুল কালাম আজাদ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় তিনি ডোবায় পড়ে মারা যান।
তবে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...