ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
সংবাদপত্রের স্বাধীনতা হরণে কারো সাথে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা না’গঞ্জে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে: কেন্দ্র পরিদর্শনে ডিসি  নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্রসচিবকে অব্যহতি কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজীতে বন্ধ হলো ভাঙারি পণ্যের রিসাইক্লিং কারখানা টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় বসছে আজ সাড়ে ১৮ লাখ পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রবেশপথ না পেয়ে রাতেই ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত গাইবান্ধার ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা শিগ্রই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল মৌলভীবাজারে ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগি মারা গেছে  সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয় না’গঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত মাসুদুজ্জামান সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যে ৩৬ জন আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহনন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ টেকনাফে মুক্তিপন দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার করেছে র‍্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যংয়ে ৮ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু কমলগঞ্জে মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবনযাপন করছে চা শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র নতুন আরও একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ নতুন দুই দিবস পালন করবে সরকার, ছুটি থাকছে একটিতে না’গঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যায় পরে গেল প্রাইভেট কার কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু জ্বালানি সংকট ও ট্রাফিকের অব্যবস্থাপনায় স্থবির রাজধানী ঢাকা দেশে হাম-হামের উপসর্গে ৮ জনের মৃত্যু,আক্রান্ত ২০ হাজার ছাড়ালো দেশে প্রায় সাড়ে ৪০ লাখ মামলার জট নিরসনে সরকারের ৯ বিশেষ পদক্ষেপ হজ্বের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, এবছর হজ্ব যাত্রী ৭৮ হাজার ৫’শ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী হামে প্রতিটি শিশু মৃত্যুর জন্য ‘হত্যা মামলা’ হওয়া উচিত: মাসুদ কামাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,বড় ভাই গুরুতর আহত টেকনাফে কোস্টগার্ডর অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে ৩৬ হাজার ইয়াবাসহ আটক-১ অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি চট্টগ্রামে আ’লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বর্ষবরণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-ভাঙচুর-আগুন, নিহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক জব্দ জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দিলো ইরান নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২ কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫ ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১ সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মিনিপিক‌আপ বোঝাই বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি বলৎকারের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় সৈকতকে হত্যা, অভিযুক্ত কিশোর আটক সারাদেশে পর্যাক্রমে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ জ্বালানি সংকটে কুষ্টিয়ায় মোটরসাইকেল বাজারে ধস সাবেক স্পিকার শিরীন শারমিন’র রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ গত দেড় বছর যেভাবে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন না’গঞ্জে তুচ্ছ ঘটনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটসহ গৃহকর্ত্রীকে মারধরের অভিযোগ ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরা থেকে এবার রাজশাহীতে বদলি যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ বাসা থেকে আটক টেকনাফে সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ

রাজনগর ইউএনও’র যোগসাজশে সরকারি বরাদ্দের ৯৪ শতাংশই আত্মসাৎ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৭২ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা’র দুর্নীতির কাছে রূপকথার গল্প হার মানিয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করে বরাদ্দের ৯৪ শতাংশ অর্থই আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।

জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার পর সারাদেশে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবেশ ও মাটির ক্ষতি করে এমন গাছ হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারি উদ্যোগে এসব চারা উৎপাদন, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নির্দেশনার আলোকে মৌলভীবাজারের রাজনগর ও বড়লেখা উপজেলায় এ কার্যক্রম শুরু হয়।

সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করতে নার্সারি মালিকদের ক্ষতিপূরণ সহায়তা কর্মসূচির আওতায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ আসে মৌলভীবাজার। এর মধ্যে রাজনগর উপজেলায় ১ লক্ষ ৩৩ হাজার ৫’শ চারা ধ্বংস করতে ৫ লক্ষ ৩৪ হাজার টাকা এবং বড়লেখা উপজেলায় ১৫’শ চারা ধ্বংস করতে ৬ হাজার টাকা বরাদ্দ দেন জেলা প্রশাসক। এ বরাদ্দে অস্বাভাবিক দুর্নীতি করেছেন প্রকল্প সভাপতি রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা। এদিকে জেলার সব চেয়ে ছোট উপজেলা রাজনগর। অন্যান্য উপজেলার চেয়ে কম নার্সারী এ উপজেলা জুড়ে। তারপরও বরাদ্দের পুরো অর্থ এ উপজেলায় দেয়ায় নার্সারির মালিকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। বাস্তবায়ন হয়নি সরকারের এ মহতি উদ্যোগ। ৫ লক্ষ ৩৪ হাজারের মধ্যে ৫ লক্ষ ৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এ কার্যক্রম বাস্তবায়ন করতে সরকারি নির্দেশনার আলোকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও কৃষি কর্মকর্তাকে সদস্য সচিব করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি করা হয়।

প্রতিবেদক সরেজমিন সোমবার দুপুরে রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে গেলে দেখা যায় একটি গাড়ি থেকে সায়েম নার্সারীতে আকাশমনি গাছ নামানো হচ্ছে। সায়েম নার্সারীর মালিক আব্দুল জব্বার বলেন, “আমার ৬০ হাজার আকাশমনি চারা রয়েছে। আমাকে এক টাকাও দেয়া হয়নি। চারা ধ্বংস করার জন্য আমাকে কেউ বলেননি। উপজেলার সব নার্সারীতে এখনও আকাশমনির চারা রয়েছে”।

অনুসন্ধানে জানা যায়, রাজনগর উপজেলার ৫টি নার্সারীকে প্রণোদনার আওতায় আনা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ১টি চারা’র বিপরীতে নার্সারীর মালিকদের ৪ টাকা করে প্রণোদনা দেয়ার কথা। উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার নার্সারিতে গিয়ে এসব চারা ধ্বংস করার কথা রয়েছে। রাসেল নার্সারীতে ইউএনও এবং কৃষি কর্মকর্তা  উপস্থিত থেকে কয়েকটি চারা ধ্বংস করেন। রাসেল নার্সারী’র ছবি সোনার বাংলা নার্সারী, বনফুল নার্সারী ও সালাম নার্সারীতে উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনের সাথে এডিট করে লাগানো হয়। উপজেলা নির্বাহী অফিসারের এমন প্রতারণার কথা শুনে হতবাগ নার্সারীর মালিকরাও।

মাস্টাররোলের তালিকাতে দেখা যায়, টেংরা বাজারে রাসেল নার্সারী’র মালিক মো: শ্যামা মিয়া’কে দেয়া হয়েছে ৪ লক্ষ টাকা অথচ তিনি পেয়েছেন মাত্র ২০ হাজার টাকা। টেংরা পন্ডিত নগরের সোনার বাংলা নার্সারী’র মো: সোনা মিয়া’কে দেয়া হয়েছে ১২ হাজার টাকা অথচ তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার টাকা, ইমন নার্সারী’র মুহিদ খান’কে দেয়া হয়েছে ৯২ হাজার টাকা অথচ তিনি পেয়েছেন মাত্র ৫ হাজার টাকা, বনফুল নার্সারী’র আবুল কাসেম’কে দেয়া হয়েছে ২৪ হাজার টাকা অথচ তিনি পেয়েছেন মাত্র ২ হাজার টাকা, সালাম নার্সারী’র মো: আব্দুস সালাম’কে দেয়া হয়েছে ৬ হাজার টাকা অথচ ক্ষোভে তিনি টাকাই নেননি।

সালাম নার্সারীর মালিক আব্দুস সালাম বলেন, “ইউএনও আমাদেরকে ডেকে নিয়ে একটা খাম দেন। খামে ২ হাজার টাকা দেখে আমি নেইনি। তখন ইউএনও বলেন এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিচ্ছি। এ কাজে সরকারি কোনো বরাদ্দ নেই”।

ইমন নার্সারীর মালিক মুহিদ খান বলেন, “২৫ হাজার চারা নষ্ট করে মাত্র ৫ হাজার টাকা পেয়েছি। ইউএনও নিজ হাতে খামে এটাকা আমাকে দিয়েছেন। আমাদের চেক দেয়া হয়নি”।

রাসেল নার্সারী’র মালিক মো: শ্যামা মিয়া বলেন, “ইউএনও অফিসে নিয়ে অনুপ আমাদেরকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। তাদের কথা মতো স্বাক্ষর করি। কাগজে কি লেখা ছিল আমাদের দেখানো হয়নি। পরবর্তীতে ইউএনও মহোদয় নিজ হাতে আমাদের একটি খাম ধরিয়ে বলেন এটা আপনাদের গিফট দিলাম। খামে ২০ হাজার টাকা ছিল“।

রাজনগর নার্সারী মালিক সমিতির সভাপতি আবুল কাসেম বলেন, “৫ লক্ষ ৩৪ হাজার টাকা বরাদ্দ এসেছে আমরা জানতামইনা। আমাদের ৫ জনকে দেয়া হয়েছে মাত্র ৩০ হাজার টাকা। পুরো টাকা না দিলে আমরা কঠোর আন্দোলনে যাব“।

এ কমিটির সদস্য সচিব রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল আমিন বলেন, “এ কর্মসূচির পুরো কাজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টাফ অনুপ করেছে। স্বাক্ষর নিতে আসলে আমি দিয়ে দেই। নার্সারীর মালিকদের নামমাত্র টাকা দেয়া হয়েছে স্বীকার করে তিনি বলেন, এর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি’র সভাপতি আফরোজা হাবিব শাপলা বলেন, “নার্সারীর মালিকদের একাউন্ট পে-চেক দেয়া হয়েছে। এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই। নার্সারীর মালিকরাতো বলছে আপনি তাদের নগদ টাকা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা বললেইতো হবে না”। এর বাহিরে কোনো তথ্য জানতে চাইলে কৃষি অফিসে যোগাযোগ করুন বলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে জেলা প্রশাসকের(ডিসি) কাছে জানতে চেয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

রাজনগর ইউএনও’র যোগসাজশে সরকারি বরাদ্দের ৯৪ শতাংশই আত্মসাৎ 

আপডেট সময়- ০৫:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫