চট্টগ্রামসহ ৩ জেলায় নতুন জেলা প্রশাসক
- আপডেট সময়- ১০:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক।।
চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) এ তিন জেলায় ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে নওগাঁর জেলা প্রশাসক( ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর জেলা প্রশাসক(ডিসি) করা হয়েছে।
অপর আরেক প্রজ্ঞাপনে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নরসিংদীর জেলা প্রশাসক( ডিসি) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা জেলা প্রশাসক(ডিসি) পদে রদবদল করছে সরকার। এর আগে গত ২৫ আগস্ট দেশের ৬টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
সেসব জেলাগুলো হলো, পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ











































































































































