শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

পাথরকাণ্ডে ডিসির ওএসডির পর, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

সিলেটের আলোচিত পাথরকাণ্ডে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মুহাম্মদ রেজা উন নবী স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলি করা হয়। একই সঙ্গে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির পর কোম্পানীগঞ্জের ইউএনওকে নতুন কর্মস্থল হিসেবে ফেঞ্চুগঞ্জে পোস্টিং দেওয়া হয়েছে।

অপর দিকে সিলেটের জেলা প্রশাসক(ডিসি) কে একই কান্ড ওএসডি করা হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ব্যাপক পাথর লুট ও অবৈধ উত্তোলনের ঘটনা সামনে আসে। এসব ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে সাদাপাথর থেকে কয়েক লাখ ঘনফুট পাথর উদ্ধারের পর ইউএনওর কার্যকারিতা নিয়ে সমালোচনা তৈরি হয়।

প্রসঙ্গ উল্লেখ্য যে, সিলেটের কোম্পানীগঞ্জের পাথরখেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই সক্রিয় থাকলেও সম্প্রতি তা ভয়াবহ আকার ধারণ করেছে। এ নিয়ে স্থানীয় সুশীল সমাজ,পরিবেশবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জোরালো হওয়ায় এ পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেয়া হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...