শিরোনাম
প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময়

আদিবাসীর অধিকার ছাড়া উন্নয়ন অসম্ভব: গাইবান্ধায় আদিবাসী দিবসে দাবি

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে। শনিবার (৯ আগস্ট) সকালে কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুল মাঠে ‘আমরাই পারি’ ও ‘অবলম্বন’ সংগঠনদ্বয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
দিনের শুরুতে সাঁওতাল নারী-পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা প্রদক্ষিণ করে। পরবর্তীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা দেশের আদিবাসী সম্প্রদায়ের নানামুখী সংকট ও দাবি তুলে ধরেন।
বক্তরা অভিমত ব্যক্ত করেন যে বাংলাদেশের সাঁওতালসহ অন্যান্য সমতল আদিবাসী জনগোষ্ঠী ভূমি অধিকার, শিক্ষা ও জীবনযাত্রার মানে মারাত্মকভাবে পিছিয়ে আছে। তাদের ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির পথে এবং অধিকাংশই ভূমিহীনতার কারণে দেশের দরিদ্রতম জনগোষ্ঠীর তালিকায় শীর্ষে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আদিবাসীদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে জোরালোভাবে উল্লেখ করা হয়।
বক্তারা সমতলের আদিবাসীদের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন এবং তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় তাৎক্ষণিক আইনি পদক্ষেপের দাবি জানান। এসময় পরিবেশ অন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী নাজমা বেগম এবং আদিবাসী যুবনেতা অতীত সরেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আদিবাসী সংস্কৃতির নৃত্যগীত ও খেলাধুলার মাধ্যমে তাদের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটে। অংশগ্রহণকারীরা একবাক্যে জানান, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কখনই সম্ভব নয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...