শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

দুদকের ফের আরেক উপপরিচালক কমলেশ মন্ডল বরখাস্ত

 

নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে..!

 

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক কমলেশ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তের বিষয়ে প্রজ্ঞাপন গত ১৭ জুলাই জারি করা হলেও বুধবার তা প্রকাশিত হয়েছে।

এর আগে উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িকভাবে বরখাস্তের তথ্য সামনে আসে; তাকে বরখাস্তের বিষয়ে প্রজ্ঞাপনটি জারি হয় গত ৬ অগাস্ট।

উপপরিচালক কমলেশ মন্ডলের ব্যাপারে দুদক বলেছে, সময়মত অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করার দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যদের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান পরিচালনার দায়িত্ব পান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রতিবেদন জমা দেননি।

এ অভিযোগের বিষয়ে ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ এপ্রিলের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করা এবং সময় বৃদ্ধির আবেদন না করায় তার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দুদক তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই কমিশন সভায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্তের সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে অনতিবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...