শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় ৫’শ জনকে আসামী করে মামলা

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি পোড়ানো, ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে গোপালগঞ্জ সদর থানায় এ মামলাটি দায়ের করেন পুলিশের পরিদর্শক আহম্মেদ আলী। এতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গোটা পুরো গোপালগঞ্জ জুড়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া কারফিউ দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য সাময়িকভাবে শিথিল করা হয়। এরপর থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। প্রধান সড়কে জনসাধারণের চলাচল প্রায় বন্ধ, একরকম জনশূন্য রয়েছে এলাকা। শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে। শহরের সকল পাড়া,মহল্লার অলিগলি ফাঁকা, জনমানবশূন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি না থাকলেও সকাল পর্যন্ত যৌথবাহিনী বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে ৪৫ জনকে আটক করেছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...